Showing posts with label Swapno Bilash by Subhankar Sengupta. Show all posts
Showing posts with label Swapno Bilash by Subhankar Sengupta. Show all posts

Monday, November 5, 2012

স্বপ্ন বিলাস

স্বপ্ন বিলাস

- শুভঙ্কর সেনগুপ্ত

-----------------------------------------

স্বপ্ন গুলো এলোমেলো , নীল্ চোখেতে আশা -

চাইছে মন একটুখানি আলতো ভালবাসা ।

দূর স্বপ্নের হাতছানি আর , তোমার চোখের কালো -

বলতে পর, চাঁদের কেন মিষ্টি এত আলো ।

ঘর বাঁধার স্বপ্ন যে মন , চাইছে নাকো আজ -

চইছে মন , পাছি কোথায়, লাল গোধুলি সাঁজ ।

আশা তবু আশা আছে, বুকভরা আশা -

স্বপ্ন জুড়ে এগিয়ে চলা , আর উম্মাদ ভালবাসা ।

ভাবতে ভাবতে বিকেল হলো, সূর্য নামে পাটে -

আসছে আবার সাঁজের বেলা, নীল্ গঙ্গার ঘাটে।

চলো সেথায় যাই চলে যাই, দূর স্বপ্ন কাছে পেতে চাই,

ভাবনাগুলো ভেসে বেড়ায় , তোমার আঁচল ঘিরে -

আবার আমি দেখব স্বপ্ন, ঘরের কোনে ফিরে ।

তোমায় কিছু বলার আছে, স্বপ্নগুলোর কথা -

শুনবে তুমি? বুঝবে তবে নৃসংস সব ব্যথা ।

কাব্য করে লিখছি তা  আজ , লাগতে পারে ভালো -

স্বপ্নগুলো রঙিন হলেও, বাস্তবটা কালো ।

নিভৃত সেই আঁধার মাঝে, গুমোট করা হাসি -

সত্যি বলছি , আমি তোমায় আজও ভালবাসি ।।

------------------------------------------------

All rights reserved to Subhankar Sengupta