Showing posts with label Sarkari Golpo by Subhankar Sengupta. Show all posts
Showing posts with label Sarkari Golpo by Subhankar Sengupta. Show all posts

Wednesday, October 31, 2012

সরকারী গল্প

সরকারী গল্প 

 - শুভঙ্কর সেনগুপ্ত 

--------------------------------------------------

পৃথিবী টা অনেক ছোট হয়ে গেছে ।

সপ্নগুলো দুমড়ে মুচড়ে ডাস্টবিন এ পরে রয়েছে -

সংখালঘু সম্প্রদায়ের ন্যায় ।

 

চায়ের কাপে চুমুক দিতে দিতে -

আর খবরের কাগজ হাতে ভাবছি -

দেশের অর্থনৈতিক ভাবমূর্তি ফেরাতে,

সরকার আর কি কি ভর্তুকি ভরতে পারে -

নিজের পকেটে ।

 

ব্যাপারটা খুবই সোজা ,

ভর্তুকির রাশ টানতে টানতে সরকার নাকি-

দেওলিয়া ।

আর তাই সরকার আপনার বাড়ির গ্যাস ,

আপনার গাড়ির পেট্রলের খরচ,

আপনার দৈনন্দিন প্রয়োজন আর বইতে পারছে না ।


তবে শিল্পপতিদের কোটি কোটি টাকার ঋণ-

সরকার বইতে পারে ।

এই দেওলিয়া সরকার খরচ করতে পারে-

লক্ষ লক্ষ টাকা মন্ত্রী আমলাদের সিকিউরিটিতে ।

দিতে পারে লক্ষ লক্ষ টাকা সাহায্য-

প্রতিবেশী দেশকে ।

এমন কি বিদেশী হাসপাতালের খরচ নাকি সরকার চালায়। **(বিস্তারিত ঘটনা সকলের জানা )

 

এবার বলুনতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী,

ইতিমধেই ঘোষণা করেছেন "টাকা নাকি গাছে ধরে না" ।

( হা হা )হাসলেন মাইরি, টাকা গাছে না ধরলেও, গাছের তলায় গজায় ।

এটাই সত্যি।

না হলে কি সুইস ব্যাঙ্ক ভারতীয় আমানত জমা রাখত ?

আর তা না হলে কি ভারতবর্ষে education loan এর সুদ -

personal loan এর চাইতে বেশি হত দাদা ।


 

একটু ভাবুন দাদা কোথায় আছেন।

আপনি এমন একটি গণতান্ত্রিক দেশের নাগরিক -

যেখানে আপনার ব্যবসার জন্য লোন নিতে  -

কমপক্ষে দুটো জুত কিনতে হতে পারে ,

আর জুত তো দুরে থাক ,

দেশে না এসেই ব্যবসার জন্য সব সুযোগ সুবিধা পেতে পারে -

"World Mart" এর মত অনেক বিদেশী সংস্থা ।


 

ইতিমধেই খবরের কাগজের দৌলতে জানা গেছে -

তথ্যের অধিকার আইনে একজন নাকি জেনেছেন  -

জাতিরজনক মহত্মা গান্ধী কে নাকি আর জাতিরজনক বলা যাবে না ।

কারণ, সংবিধান নাকি তার সীকৃতি দেয় না ।

বলুন তো !

তাহলে তো এবার বলা যেতে পারে বাবা কে বাবা

আর মা কে মা বলা যাবে না -

কারণ ,সংবিধানে তো কথাও ওই নাম দুটো লেখা নেই।


 

আসল কথা টি হলো, স্বাধীন ভারতবর্ষের স্বাধীন সংবিধান -

থুড়ি, গণতান্ত্রিক ভারতবর্ষের  গণতান্ত্রিক সংবিধান এতটাই গণতান্ত্রিক -

যে মন্ত্রীরা যেকোনো সময় তাদের গণতান্ত্রিক অধিকার বলে -

সংসদে যে কোনো বিল পাশ করাতে পারে ।


 

মাননীয় মন্ত্রীগণ আপনাদের কাছে আমার এতটুকু

বিনম্র অনুরোধ, দয়া করিয়া -

ঘরের খাইয়া বনের মোষ তাড়াইতে যাইবেন না ।

দেশর অভ্যন্তরীণ অবস্থা বিবেচনা করুন -

নয়তো এমন সময় আসছে-

যখন হয়ত কিছু না খাইয়াই

বনের মোষেদের সাথে বাস করতে হইতে পারে ।


---------------------------------------
All rights reserved to Subhankar Sengupta