Showing posts with label Ami Subhash Bolchi by Subhankar Sengupta. Show all posts
Showing posts with label Ami Subhash Bolchi by Subhankar Sengupta. Show all posts

Monday, August 20, 2012

আমি সুভাষ বলছি

আমি সুভাষ বলছি

- শুভঙ্কর সেনগুপ্ত 

--------------------------------------------------

তোমার  জন্য বলতে পারি হাজারটা কথা ,

বলতে পারো হাজারটা পৃথিবী লিখতে পারি তোমার জন্য ।

তবে এই বলা আর লেখার মাঝে কথাও যেন একটা শূন্যতা ,

ঠিক ওই খোলা আকাশটার মতো নীল শূন্যতা ।


 

সেই আকাশটাতেও , প্রতিদিন সূর্য ওঠে , সূর্য আস্ত যায় ,

তারারাও হাসে মিট মিট করে ।

তবে চাঁদ ওঠে না আর ।


 

জোত্স্না আর ভাসে না আমার গায়ে ,

আর দেখতে পাই না সেই  সুন্দর সোনালী পৃথিবীটাকে  ।

তবু যেন কথাও একটা আশা রয়ে গিয়েছে,

রয়ে গিয়েছে চাঁদ কে ফিরে পাওয়ার  অবিরাম চেষ্টা ।


 

জানিনা চাঁদকে ফিরে পাবে কিনা আমার সেই আকাশ,

তবে এটুকু জানি ,মুরুদ্যানের খোঁজ-

মরুভূমির প্রতিটি বালুকানাকে তপ্ত করে দিয়েছে ,

প্রতি মুহুর্তে উতপ্ত হছে বাতাস ।


 

আর সেই উতপ্ত বাতাস বয়ে নিয়ে যাছে তোমার সেই উদ্দামকে,

আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে তোমার উত্তাপ ,

আর কদিন এই অগ্নেওগিরি চাপা থাকবে, জানিনা তাও।


 

তবে যেদিন তোমায় শেষ দেখা গিয়েছিল এলগিন রোডের ঘরটিতে  -

উত্তাপের সুরু সেখান থেকেই ।

আর ঠিক সেই সময় থেকে সুরু তোমায় ফিরে পাওয়ার চেষ্টা ।


 

চেষ্টা আজও শেষ হয়নি, ভবিষ্যতেও চলবে ।

সত্যি কথা বলতে,তুমি ফিরে এলেও চলবে ।


 

আমাদের এই স্বাধীন ভারতবর্ষে -

স্বাধীনতাটা বড্ড বেশী ।

তাই লোকে  স্বাধীন ভাবে ভাবতে চায় ,

স্বাধীন ভাবে খুঁজতে চায় ।


 

প্রচুর কমিসন তোমায় নিয়ে  বসেছে এবং দাঁড়িয়েছে ,

কাজের কাজ কিছুই হয়নি, সুধু হয়েছে তোমায় নিয়ে -

বড় বড় রিপোর্ট , আর পুনরায় খোঁজ করার অনুপ্রেরণা ।


 

আমরা খুঁজে চলছি, খুঁজে চলব -

আমাদের বিশ্বাস আমরা খুঁজে পাব তোমায়,

আমরা খুঁজে পাব সেই আজাদ হিন্দকে ,

আর তার নায়ককে ।


 

একদিন তুমি আসবে ,তুমি ফিরবে ,

আর সেই লাল কেল্লায়, সেই তেরাঙ্গার ছায়ায় দাঁড়িয়ে -

তুমি দৃপ্ত কন্ঠে ঘোষণা করবে -


 

আমি সুভাষ বলছি -

আমি সুভাষ বলছি -

আমি সুভাষ বলছি ।


-------------------------
All rights reserved to Subhankar Sengupta