Showing posts with label Amar Bangla by Subhankar Sengupta. Show all posts
Showing posts with label Amar Bangla by Subhankar Sengupta. Show all posts

Wednesday, November 7, 2012

আমার বাংলা

আমার বাংলা

- শুভঙ্কর সেনগুপ্ত

-----------------------------------------

আবার আমি যাচ্ছি চলে, আমার বাংলার আঁচল কোলে -

দেখছি স্বপ্ন নীল্ চোখেতে, আমার বাংলা আমার বুকেতে -

বাঁধছি আশা স্বপ্ন ঘিরে , বাংলা মোদের গঙ্গা তীরে ,

মাঠ পেরিয়ে , ঘাট পেরিয়ে, রেল চলছে তর তরিয়ে -

মাঝখানেতে ধানের ক্ষেত , সবুজ পাতায় শিশির বেশ  ,

সেই সকালের দোয়েল ডাক , মাছরাঙ্গা একঝাক  -

সবুজ বনের মিষ্টি হাসি , বলছে এবার কাছে আসি  ,

বলতে বলতে সকাল বেলা , আর মাত্র আরেক বেলা  -

ভাবনাগুলো যাচ্ছে বেড়ে , প্রত্যাশার সব সীমা ফুঁড়ে  -

মায়ের হাতের নাড়ুর টান , গ্রাম বাংলার বাউল গান ,

ভাসছে মন, যাচ্ছে আজ, দেখতে বাংলার রঙিন সাজ -

বাংলা মোর মাতৃভূমি , রূপসী বাংলা আজও তুমি ,

আজও তোমার রঙের ছটা , ছড়িয়ে আছে দৃশ্য পটে -

নিন্দুকরা বলে বলুক, যায় আসে না কিচ্ছু তাতে ।

বাংলার সেই সবুজ ঘাস , সকালে তে শিউলি সুভাস  ,

যায়নি ভুলে কিছুই আজও, স্মৃতিগুলি জ্যান্ত আজও -

বছর পরে দেখা হবে , দেখব তোমায় নতুন ভাবে ,

ভাসছে মন তোমার গানে , ঘরের পথের ব্যাকুল টানে ।। 

--------------------------------------------

All rights reserved to Subhankar Sengupta